26 Apr 2026
Home District News ▼
AlipurduarBankuraBirbhumCooch BeharDarjeelingEast BurdwanHooghlyHowrahJalpaiguriJhargramKalimpongKolkataMaldaMurshidabadNadiaNorth 24 ParganasPaschim MedinipurPurba MedinipurPuruliaSouth 24 ParganasWest Burdwan
Sports Entertainment
মাধ্যমিকের প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা, তিন অভিযুক্ত গ্রেফতার পুলিশের জালে
মাধ্যমিকের প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা, তিন অভিযুক্ত গ্রেফতার পুলিশের জালে
Category: District News | District: North 24 Parganas | Published: 27 Feb 2026, 05:31 AM
মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। বিধাননগর পুলিশের সাইবার অপরাধ দমন শাখা এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা পরীক্ষার্থীদের বা তাঁদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে মাধ্যমিকের প্রশ্নপত্র আগাম দেওয়ার প্রতিশ্রুতি দিত। সেই প্রলোভনে বিশ্বাস করে অনেকের কাছ থেকেই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে সাইবার পুলিশ। তদন্তকারীরা মোবাইল নম্বরের সাবস্ক্রাইবার তথ্য, আইপি লগ এবং ডিজিটাল লেনদেনের তথ্য বিশ্লেষণ করেন। সেই সূত্র ধরেই তিন অভিযুক্ত— মাসুদ, ফৈয়দ এবং চিরঞ্জিত—কে শনাক্ত করা সম্ভব হয়।

বৃহস্পতিবার পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। পুলিশ মনে করছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং আরও তথ্য জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।